|
Date: 2025-11-26 16:37:03 |
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ (২০২৫) উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী পালিত হয়েছে । আজ ২৬ নভেম্বর বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে লাহিড়ী ডিগ্রী কলেজ মাঠে "দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি" এই প্রতিপাদকে সামনে রেখে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয় । ডাঃ মোঃ আজমল হুদা তপন প্রাণিসম্পদ কর্মকর্তা এর সভাপতিত্বে ও ডাঃ মোঃ দুলাল হোসেন লাইভস্টক এক্সটেনশন অফিসার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাফিজুর রহমান উপজেলা নির্বাহী অফিসার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম আমির জামায়েত ইসলামী বালিয়াডাঙ্গী , তামান্না ফেরদৌস উপজেলা কৃষি কর্মকর্তা । স্বাগত বক্তব্য পেশ করেন মোঃ আলমগীর হোসেন প্রিন্সিপাল লাহিড়ী ডিগ্রী কলেজ প্রমুখ।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজনে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, র্যালি, আলোচনা, সেমিনার, কর্মশালা, প্রদর্শনী ইত্যাদি প্রদর্শিত হয় । প্রায় ৩০ টি স্টলে খামারীরা বিভিন্ন ধরনের পশুপাখি অনয়ন করেন । অতিথি বৃন্দরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন- এই সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য প্রাণিসম্পদ উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি।
সভাপতির বক্তব্য- গবাদিপশুর খামারি (গরু, মহিষ, ছাগল, ভেড়া ও অন্যান্য); পোল্ট্রি খামার (হাঁস, মুরগি, কবুতর, টার্কি, কোয়েল ও অন্যান্য); প্রাণী ও প্রাণিজাত পণ্য উৎপাদন (মাংস, দুধ ও ডিম) প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও রপ্তানি সম্পর্কে খামারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ।
উল্লেখ্য,গত সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান- প্রাণিসম্পদ সপ্তাহ ২৬ শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে ।
© Deshchitro 2024