|
Date: 2025-11-27 15:05:50 |
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কৃতি সন্তান আবির পারভেজ সজল জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি এর আগে খুলনা জেলা জজ টু (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) হিসেবে কর্মরত ছিলেন।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ২৫০ জন বিচারককে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে, যার মধ্যে আবির পারভেজ সজল অন্যতম।
আবির পারভেজ সজল লোহাগড়া উপজেলার ১০ নং কোটাকোল ইউনিয়ন এর ঘাঘা গ্রামের সন্তান।
পিতা: মো. ঠাকুর আব্দুল মান্নান। তিনি অবসরপ্রাপ্ত কাস্টম সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
মাতা: শাহারা বেগম। তিনি অবসরপ্রাপ্ত কাস্টম ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
তিনি দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
আবির পারভেজ সজলের এই পদোন্নতিতে নড়াইল জেলা, বিশেষ করে লোহাগড়া ও কোটাকোল ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার আগামী দিনের পথচলায় সাফল্য কামনা করেছেন।
© Deshchitro 2024