|
Date: 2025-11-27 16:39:00 |
ভারতীয় সীমান্ত পদ্মা নদী ঘেসে গড়ে উঠা গোদাগাড়ী ও বরেন্দ্রঅঞ্চল হিসাবে পরিচিত তানোর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী -১ আসনটি গঠিত। এই আসনে ৪ টি পৌরসভা ও ১৬ টি ইউনিয়ন অবস্থিত। মোট ভোটার ৪ লক্ষ৪০হাজার ২১৯ জন এর মধ্যে পুরুষ ভোটার ২লক্ষ ১৯ হাজার ৬৫৩ জন, নারী ভোটার ২লক্ষ২০ হাজার ৫৬৫ জন ও হিজড়া ভোটার ১ জন। এই আসনটি বিএনপি ঘাটি হিসাবে পরিচিত। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সহোদও ছোট ভাই বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মো: শরীফ উদ্দিনকে বিএনপির মনোনয়ন (ধানের শীষ প্রতিক) দিলে এ আসনের বিএনপির তৃনমুলের নেতা কর্মিরা ফিরে পায় প্রাণ চঞ্চলতা। উচ্ছাসিত হয়ে উঠে এ আসনের বিএনপির নেতা কর্মিরা।
বিএনপির তৃনমুলের নেতা কর্মিরা বলেন, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সহোদর ছোট ভাই মেজর জেনারেল (অব.) মো: শরীফ উদ্দিনকে বিএনপির (মনোনয়ন) ধানের শীষের প্রার্থী ঘোষনা করাই তাদের আশা পুরণ হয়েছে। তারা তাদের নিজ নিজ এলাকায় ধানের শীষ প্রতিককে বিপুল ভোটে বিজয়ী করকে কাজ করে চলেছে। বিএনপির তৃনমুলের নেতা কর্মিদের এখন একটাই চওয় পাওয়া বিপুল ভোটে মেজর জেনারেল (অব.) মো: শরীফ উদ্দিনকে বিজয়ী করা।
তবে বিএনপির নেতা কর্মিরা বলছেন, কেন্দ্রের সিদ্ধানন্ত অমান্য করে বিএনপির মনোনয়ন বঞ্চিত সুলতানুল ইসলাম তারেক মেজর জেনারেল (অব.) মো: শরীফ উদ্দিনের বিপক্ষে ধানের শীষকে ফেল করার জন্য এবং অন্য গোষ্টির এজেন্ডা বাস্তবায়ন করতে নির্বাচনি মাঠ নষ্ট করতে প্রার্থী প্রত্যাহারের দাবি তুলে মানবন্ধন ও বিক্ষোভ করে বেড়াছে। সুলতানুল ইসলাম তারেক বিএনপি সেজে অন্য গোষ্টির এজেন্ডা বাসতবায়ন করতে নির্বাচনি মাঠে বিশৃঙ্খলা করে বেড়াছে। সে যদি প্রকৃত বএিনপি হতো তাহলে কেন্দ্রের সিদ্ধান্ত মেনে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে কাজ করত, ধানের শীষকে ফেল করার ষড়যন্তে লিপ্ত হতো না। তাই বিএনপির তৃনমুলের নেতা কর্মিরা সুলতানুল ইসলাম তারেক দল থেকে বহিস্কারের দাবি তুলেছে।
বিএনপির তৃর্ণমুলের কর্মি মাসুদ বলেন, সুলতানুল ইসলাম তারেক বিএনপি সেজে দলের ক্ষতি করছে। তিনি যখন ধানের শীষের মনোনয়ন চাচ্ছিলেন, তখন বলছিলেন ধানের শীষ প্রতিক যে পাবে তার পক্ষে কাজ করতে হবে। এখন কেন্দ্র থেকে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ভাই মেজর জেনারেল (অব.) মো: শরীফ উদ্দিনকে ধানের শীষ দিয়েছে। এখন সুলতানুল ইসলাম তারেক তার পক্ষে কাজ না করে বিরোধীতা করছেন কেন? এতেই প্রমান করে সুলতানুল ইসলাম তারেক বিএনপি করে। সে অন্য গোষ্টির এজেন্ডা বাস্তবায়ন করতে বিএনপি সেজে ছিল। আমরা তার বহিস্কার চাই।
৬ নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু বলেন, সুলতানুল ইসলাম তারেক ফ্যসিস্ট আওয়ামীলীগ ও জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতে বিএনপি সেজে ছিল। মনোনয়ন না পেয়ে তার আসল চেহারা প্রকাশ পেয়েছে। কেন্দ্র থেকে মেজর জেনারেল (অব.) মো: শরীফ উদ্দিনকে বিএনপির মনোনয়ন ( ধানের শীষ) দিয়েছে। একন সে মেজর জেনারেল (অব.) মো: শরীফ উদ্দিনের বিরোধীতা করছে। যাতে ধানের শীষ বিজয়ী না হয়। আমরা সুলতানুল ইসলাম তারেকের বহিস্কার চাই।
গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক বলেন, বিএনপি বড়দল দলে মনোনয়ন চাওয়ার প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু দল যাকে মনোনয় দিবে সবাইকে তার পক্ষে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে। রাজশাহী- ১ আসনে অনেক জন মনোনয়ন চেয়েছিল। কিন্তু কেন্দ্র বিচার বিশ্লেষন ও তৃর্ণমলের জনপ্রিয়তার ভিত্তিতে এ আসনে মেজর জেনারেল (অব.) মো: শরীফ উদ্দিনকে মনোনয়ন ( ধানের শীষ) দিয়েছে। আমরা সবাই তার পক্ষে কাজ করছি। কিন্তু কেন্দ্রের সিদ্ধান্তকে অমান্য করে মনোনয়ন বঞ্চিত সুলতানুল ইসলাম তারেক অন্য গোষ্টির এজেন্ডা বাস্তবায়ন করতে মেজর জেনারেল (অব.) মো: শরীফ উদ্দিনের বিপক্ষে নির্বাচনি মাঠে বিশৃংখলা করে বেড়াচ্ছে। আমরা তার বহিস্কার চাই।
© Deshchitro 2024