|
Date: 2025-11-27 17:53:19 |
মোংলা প্রতিনিধিঃ
মোংলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা ২০২৫। এ উপলক্ষ্যে উপজেলা প্রণিসম্পদ অফিস চত্বরে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় একটি বর্নাঢ্য মেলার উদ্বোধনি আলোচনা সভা ও বিনামূল্যে পশু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মেলায় বিভিন্ন স্টলে নানা প্রজাতির পশু-পাখি ও এদের সেবা ও রোগ নিরাময়ের ঔষধ সহ নানান সরঞ্জামাদির প্রদর্শন করা হয়।স্থানীয় খামারি ও পালনকারীদের এতে অংশগ্রহণ করতে দেখা যায়।
প্রাণীসম্পদ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি ,বিশেষ অতিথি ছিলেন নওসীনা আরিফ,সহকারী কমিশনার ভূমি, এবং সকল কার্যক্রম ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুমন সরকার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
আলোচনা সভায় বক্তারা বলেন-প্রাণিসম্পদ খাতের উন্নয়ন কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খামারিদের আধুনিক প্রশিক্ষণ, টিকা ও ভেটেরিনারি সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, খামারি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অলোচনা শেষে নের্তৃবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত পশু-পাখি মালিকদের সাথে মতবিনিময় করেন।
© Deshchitro 2024