|
Date: 2025-11-29 01:01:43 |
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার তারুণ্য নির্ভর স্বেচ্ছাসেবী সংগঠন Dream Youth Club উৎসবমূখর পরিবেশে আনুষ্ঠানিক উদ্বোধন এবং অফিসিয়াল ওয়েবসাইট উম্মোচন করা হয়েছে।
২৮ নভেম্বর শুক্রবার বিকেলে মাটিরাঙ্গায় চৌধুরী কমিউনিটি সেন্টারে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজর প্রভাষক মোহাম্মদ নুরুল আফছার, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024