বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) আসর নামাজের পর  জাতীয়তাবাদী শ্রমিকদল সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা চালায় নেতা-কর্মীরা।
এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মেহেদী হাসান সুফল, উপজেলা শ্রমিকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডা, সহ-সভাপতি শাহিদুল ইসলাম, হান্নান সরকার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শুভ, কুতুবপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইলিয়াস আলী, বন্দর শ্রমিকদলের সভাপতি শাহিন আলম, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান শান্ত, জুয়েল রানা, সদর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মন্টু মিয়া, কুতুবপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, নারচী ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সদর ইউনিয়ন শ্রমিকদলের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি রতন প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন। তার পরিবারের পক্ষ থেকে সারা বাংলাদেশে মানুষের কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024