আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর- কিশোরগঞ্জ) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে আগে থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার জোবায়দুর রহমান হীরা।



তিনি রাজ সাপ্লাই এন্ড ট্রেডিং লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ। জোবায়দুর রহমান হীরা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই পূর্ব কাছারিপাড়া গ্রামের সমাজসেবক মোঃ মাহাবুল ইসলাম এর ছেলে। 


দেখা গেছে,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে আগে থেকেই সৈয়দপুর -কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দোয়া ও সমর্থনের পোস্টার লাগানো,নিজ এলাকায় উঠান বৈঠকসহ ভোটার এলাকায় ঘুরে ঘুরে দোয়া চাচ্ছেন তিনি। 


নির্বাচনকে সামনে রেখে জোবায়দুর রহমান হীরা বলেন, “অবহেলিত সৈয়দপুর ও কিশোরগঞ্জের সার্বিক উন্নয়ন এবং সর্বস্তরের মানুষের সেবায় নিজেকে আরও বেশি সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই আমি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।


তিনি এলাকার সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার প্রার্থিতা ইতোমধ্যেই আলোচনা সৃষ্টি করেছে। উন্নয়ন, শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধকে সামনে রেখে তিনি নির্বাচনী মাঠে কাজ শুরু করেছেন বলে জানা গেছে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024