যশোরের অভয়নগরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে যশোরের অভয়নগরের ১ নং প্রেমবাগ ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি ১ নং প্রেমবাগ ইউনিয়ন যুবদলের ৯টি ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এবং সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি সুজা উদ্দিনের সভাপতিত্বে ১ নং প্রেমবাগ ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে সম্পন্ন হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম মান্নু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, ইউনিয়ন বিএনপি সহ সভাপতি লিয়াকত বিশ্বাস, থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সুজা উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও থানা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মামুন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে সকলের মিলিত প্রার্থনা ছিল দেশের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024