শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।


সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়াহাব, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নুরুল ইসলাম এবং সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ।


সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এসময় দিবস দুটি সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের মতামত ও প্রস্তাব গুরুত্বসহকারে শোনেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। তিনি সফলভাবে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024