বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনের জন্য মোট তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনটি পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। 


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন প্রার্থীদের আবেদন যাচাই বাছাইয়ের পর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। 


এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। প্রার্থীরা হলেন - মোঃ সাব্বির হোসাইন, আশিক, মোঃ মোশাররফ হোসেন, মিনহাজুল ইসলাম, রাকিব হাসান রকি। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন প্রার্থী। তারা হলেন - মোঃ ওয়াহিদুজ্জামান, মোঃ ইত্তেসাফ আর রাফি, মোঃ আরিফ হোসাইন শান্ত৷ এদিকে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাত্র দুজন। প্রার্থীরা হলেন -মোঃ মিজানুর রহমান ও বিল্লাল হোসেন। 


প্রসঙ্গত, আগামী শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024