চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ও পৌরসদরস্থ জোয়ারা ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, গ্রন্থপ্রণেতা, অনুবাদক অধ্যক্ষ  মাওলানা মুহাম্মদ আমিনুর রহমান (রহ) ০৬ ডিসেম্বর  ৩য় ওফাত বার্ষিকী। গত ০৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার রাত ৮টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বৎসর।

উল্লেখ্য, তিনি চন্দনাইশ মাওলানা মঞ্জিলের রাহবার, জোয়ারা ইসলামিয়া ফাযিল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মুফতি মাওলানা মুহাম্মদ শফিউর রহমান (রহ.)এর নাতি এবং ঐ জোয়ারা ইসলামিয়া ফাযিল মাদরাসারই সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা মাহমুদুর রহমান (রহ.)এর প্রথম পুত্র। একইসাথে তিনি প্রখ্যাত হাদীস বিশারদ ও বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদীস অধ্যাপক  আল্লামা ফখরুদ্দীন (রহ)'র বড় জামাতা। (প্রেস বিজ্ঞপ্তি)


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024