মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন-এর সভাপতি সাইফুল ইসলাম–এর শ্যালক তানজিদুল ইসলাম রামিম (৯) ৫ ডিসেম্বর শুক্রবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সাইফুল ইসলামের নিকট থেকে  জানা যায়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে রামু জোয়ারিয়া নালার মাদ্রাসা গেটের সামনে  বিকেল ৪ টার সময়  বেপরওয়া টমটম গাড়ীর সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উন্নত চিকিৎসার জন্য  কক্সবাজার সদর জেলা  হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণের মধ্যেই সে ইন্তেকাল করেন।হঠাৎ এ মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024