পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো: সজীব হাওলাদার এর সার্বিক তত্তাবধানে বেগম খালেদা জিয়ার সুস্থতায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিল তৌহিদুল ইসলাম সদস্য সচিব পিরোজপুর জেলা সেচ্ছা-সেবক দল।এই সময় বক্তারা দেশের মজলুম নেতা ও বিএনপি এর চেয়ারপারসন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অশ্রুসিক্ত নয়নে দেশবাসীর কাছে দোয়া চান।তারা বিগত দিনে বেগম খালেদা জিয়া ত্যাগ ও দেশ গঠনে তাঁর ভুমিকা নিয়ে আলোচনা করেন। এই দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশগ্রহন করেন ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024