মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিলের প্রতিবাদে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে মশাল মিছিল করেছে তার সমর্থকরা। শনিবার মাগরিবের নামাজের পর শিবচরের পাচ্চর মোল্লার বাজার এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।



প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর এলাকাবাসী ও জামান মোল্লার সমর্থকেরা একত্রিত হয়ে এক্সপ্রেসওয়ের ওপর অবস্থান নিয়ে সড়ক চলাচল বন্ধ করে দেন। পরে তারা মশাল হাতে বিক্ষোভ মিছিল করেন এবং মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।



বিক্ষোভকারীরা দাবি করেন, শিবচরের “একমাত্র যোগ্য এবং দুর্দিনের ধানের শীষের কান্ডারি” হিসেবে তারা কামাল জামান মোল্লাকেই চান। তারা বলেন, “তার মনোনয়ন ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।” প্রয়োজনে আন্দোলন আরও কঠোর করারও হুঁশিয়ারি দেন তারা।



অবরোধের কারণে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজট তৈরি হয়। যানচলাচল ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। হঠাৎ সড়ক অবরোধে ক্ষোভ প্রকাশ করেন অনেক যাত্রী।



ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024