‎সাতক্ষীরার তালা নবাগত  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারেক হাসান এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল  ১০ টায়  তালা উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান প্রমুখ।

‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধীজন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন এবং সরকারি সেবায় আরও গতিশীলতা আনার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়। উপস্থিতদের মতামত গ্রহণ করে নবাগত ইউএনও তারেক হাসান উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024