|
Date: 2025-12-08 18:25:07 |
লাখাইয়ে কাইন্জা বিল দখল নিয়ে ফের ভয়াবহ সংঘর্ষ, আহত অর্ধশত।
লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের ধলেশ্বরী কাইন্জা বিলের দখল নিয়ে আবারো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অর্ধশত আহত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর ) সকাল ৯টা থেকে দুপুর১ টা পর্যন্ত উপজেলার স্বজন গ্রামে এ সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে তা নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে,
উপজেলার লাখাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রুপম আহমদ রুপন ও হারিছ মিয়ার মধ্যে কাইঞ্জা বিলের দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা চলছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।ইতি পুর্বে দুই পক্ষের মধ্যে কয়েক বার সংঘর্ষ হয়েছে। তারা রাতের আঁধারে টর্চ জ্বালিয়েও সংঘর্ষে লিপ্ত হয়েছিলো। আজ সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র জানান, ধলেশ্বরীর খাঞ্জা বিলের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। কয়েক দফা সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে। আজ সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করে।
সেনাবাহিনী খবর পেয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত আহত হয়েছে।
© Deshchitro 2024