বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও অদম্য নারীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ৯ ডিসেম্বর) বেলা ২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সঞ্চালণায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউন উল্লাহ, সাব ইন্সেক্টর আমিনুল ইসলাম, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, ব্র্যাক এরিয়া ম্যানেজার মতলিব আলী ও সাংবাদিক শেখ নুরুল ইসলাম প্রমুখ। সভায় ৫ অদম্য নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধনা প্রদান করেছে মহিলা অধিদপ্তর। সংবর্ধিত নারীগণ হচ্ছেন, শামীমা বেগম, বিলকিস আক্তার সীমা, আরতি রবি দাস, কবিতা আক্তার ও নীলিমা আক্তার।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024