|
Date: 2025-12-09 20:49:18 |
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার
টাঙ্গাইলের তিনটি সংগঠনের গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৯ ডিসেম্বর দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি টাঙ্গাইল নর্থ এর সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বক্তব্য রাখেন।
সভায় জেলার তিনটি সংগঠনের শতাধিক গণমাধ্যমকর্মীর সঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার মতবিনিময় করছেন।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, পুলিশ-সাংবাদিক পেশাদারিত্বের ক্ষেত্রে একে অপরের পরিপুরক। আমরা সবাই মিলে টাঙ্গাইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখবো।
তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ৬৪ জেলায় পুলিশ সুপার পদায়ন করা হয়েছে, তিনিও এর অংশ হিসেবে টাঙ্গাইলে যোগদান করেছেন। তিনি আরও বলেন , তাদের মূল লক্ষ্য এখন- আগামী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। একই সঙ্গে তাদের যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে সেগুলো সুষ্ঠুভাবে পালন করা । এক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
# জেলা প্রতিনিধি নাজিবুল বাশার ও লিয়াকত হোসেন জনী
© Deshchitro 2024