ফাইল ছবি- নিহত শিশু জারিফ(৩)

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে জারিফ নামের এক তিন বছর বয়সী  শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকালে উপজেলার  আলী আকবর ডেইল গ্রামে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আলী আকবর ডেইল গ্রামের আমান উল্লাহর শিশু পুত্র জারিফ (৩) সবার অজান্তে বাড়ির পুকুরে ডুবে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর শিশুটিকে পুকুরে পাওয়া যায়।

উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বিপ্লব দাস শিশুটিকে মৃত বলে জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024