|
Date: 2025-12-12 16:45:24 |
শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলায় ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকালে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযান চলাকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর বিভিন্ন ধারায় মেসার্স আশিকা ব্রিকস, মেসার্স এইচ এ বি জিগজ্যাগ ব্রিকস ম্যানুফ্যাকচারার্স ও মেসার্স বিপি ব্রিকসসহ তিনটি অবৈধ ইটভাটা মোট ৯ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় ভাটাগুলোর কাঁচা ইট বিনষ্ট করা ছাড়াও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবিলম্বে সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি আইন অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ এবং কাজী রিজওয়ানুল হক। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
© Deshchitro 2024