মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 


চট্টগ্রাম জেলার  লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক ইউ পি সদস্য সদস্য শ্রী মৃনাল কান্তি দাশ পরলোক গমন করেছেন। তার বাড়ী সুখছড়ি ৯ নং ওয়ার্ডে।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ১৩ ডিসেম্বর ভোর চার টার সময়  তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


মৃনাল কান্তি দাশ লোহাগাড়া উপজেলার একজন  পরিচিত ও সম্মানিত জনপ্রতিনিধি ছিলেন। ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও জনপ্রতিনিধি মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024