|
Date: 2025-12-15 10:30:40 |
বানিয়াচংয়ে কর্মরত বিভিন্ন প্রিন্টও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমদ। গতকাল রবিবার সন্ধা ৬টায় থানা কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত ওসি শরীফ আহমদ বলেন, বানিয়াচং একটি ঐতিহাসিক গ্রাম। এ গ্রামের ঐতিহ্য বজায় রাখতে আমি প্রাণপন চেষ্টা করে যাবো।
এ ছাড়া মাদক, মদ, জুয়া ও দাঙ্গা বন্ধসহ থানাকে দালাল মুক্ত রাখতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। এসময় সাংবাদিক নেতৃবৃন্দও সকল ভালো কাজে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি সর্দার আজিমুল হক স্বপন,
সভাপতি শিব্বির আহমদ আরজু, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি আব্দুল মালেক, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান,
মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হাসান, শেখ নুরুল ইসলাম, এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আল হাদী, বদরুল লস্কর,
সাব্বির আহমদ শিবলী নোমানী, ইমরান চৌধুরী, নাসির উদ্দিন, দেলোয়ার হোসেন, ওসি (তদন্ত) কবির আহমদ ও সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম প্রমুখ।
© Deshchitro 2024