দেখো মা দিগন্তের সূর্যটা আজ লাল

 মনে হচ্ছে যেন আমার ভাইয়ের হৃদয়ের অন্তরাল 

নীল আকাশের বুকে সাদা গাংচিল উড়ছে যে দেখো মা, কি যে মনের সুখে...


গ্রামটা যেন আজ নিস্তব্ধ হাহাকার 

চারদিকে লাশের পোড়া গন্ধ 

তবুও যেন কোথাও ভেসে চলছে আনন্দের বাজনা 

মা তবে কি সমীর কাকার কাছে যাব আমি তোমার বাংলা শিখতে

মা আমার বেথুলের ঝুড়িটা তুলে রেখো, সাথে রেখো কয়েকটা নাটা ফল বিকেলে যে খেলতে যাব 


ওঠো মা দেখো আজ বিজয়ের উল্লাস 

চারদিকের মতো তুমি কেন আজ নিস্তব্ধ নির্বাক 

 তুমি না উঠলে আজ আমি একাই মাতবো এ উৎসবে, আমার বুকে আজ উত্তাল সমুদ্র চোখ হতে পারে ঝর্ণা,

 তবে আমি খুশি আর হবেনা হয়তো কোন রক্তের বন্যা, কোন লাশের মিছিল, নতুবা কোন গণহত্যা, 

আর হবে না হয়তো আমার শতকোটি মা, বোন নির্যাতিত,নিপীড়িত,উঠো মা আজ আমি বড়'ই আনন্দিত 

আর হয়তো শুনতে হবে না নিশংসের ককটেল, গোলাবর্ষণ, আমার ভাইদের শত আহাজারি বিদায়ের শেষ কান্না..

ওঠো মা ওঠো তুমিও কি ভাইয়ের মত আজ নিথর হয়ে পড়ে রইবে..?

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024