|
Date: 2025-12-17 12:36:28 |
কুড়িগ্রাম জেলার উলিপুরে মহান বিজয় দিবস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর নেতৃত্বে উপজেলা প্রশাসন। পরে কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের বিএনপি প্রার্থী তাসভীর উল ইসলাম নেতৃত্বে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। সকাল ৯ টায় উলিপুর স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। কুচকাওয়াজে পুলিশ, আনসার ও বিভিন্ন স্কাউট দলের সদস্যরা অংশ নেন।
বেলা ১২টায় উলিপুর অডিটোরিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা গণকে সম্বর্ধনা প্রদান ও উপহার প্রদান করা হয়। এছাড়াও দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত, হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন ও আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতার মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।#
© Deshchitro 2024