ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সালের অবস্থান নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পায়নি পুলিশ। এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।


রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।


অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের শেষ অবস্থান কোথায়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে সে যে দেশের বাইরে চলে গেছে, এমন নির্ভরযোগ্য তথ্য পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024