|
Date: 2025-12-23 08:25:26 |
কক্সবাজার-২ মহেশখালী কুতুবদিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী,সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কুতুবদিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে সাংগঠনিক মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আলমগীর ফরিদ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের অতীতের সবকিছু ভুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা জিয়া পরিবারের আমানত হিসাবে ধানের শীষকে বিজয় করতে নেতাকর্মীদের ইষ্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।কুতুবদিয়া বিএনপির ইতিহাস ঐতিহ্যের কাছে যেকোন মার্কা বারবার পরাজিত হয়েছে।কুতুবদিয়ার বিএনপি পরিবার ও জনগণের আশা আকাঙ্খার প্রতীক ধানের শীষের বিজয়ের মাধ্যমে তারেক রহমানকে আসনটি উপহার দেওয়ার জন্য সকলের নিকট আহ্বান জানান সাবেক এমপি আলমগীর ফরিদ।
এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমদ চৌধুরী,কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য সচিব এম সালাম কুতুবী,লেমশীখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসাইন চেয়ারম্যান,কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি,ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম,বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম, কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু,বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জেড়এম জিয়াউল হক ,আলী আকবর ডেইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল,দক্ষিণ ধুরুং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান সিকদার,উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহাদাত হোসেন ভুট্রু,উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদ খান,উপজেলা মৎসজীবি দলের সাধারণ সম্পাদক হাজী আবুল বশর,কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম কুতুবী,সদস্য সচিব আব্দুল মান্নান সহ প্রমুখ।
© Deshchitro 2024