|
Date: 2025-12-23 19:15:34 |
লাখাইয়ে থানা পুলিশের ডেভিলহান্ট অভিযানে যুব লীগ ওয়ার্ড সেক্রেটারি গ্রেফতার।
লাখাই থানা পুলিশের ডেভিলহান্ট অভিযানে ১নং লাখাই ইউপির ৪নং ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেদ মিয়া(৬০) গ্রেপ্তার ।
লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোঃ জাহিদুলহক এর নেতৃত্বে মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) লাখাই থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব কৃষ্ণ চন্দ্র মিত্র সঙ্গীয় এসআই(নিরস্ত্র)/মোঃ আখতারুজ্জামান এসআই(নিরস্ত্র)/প্রণয় কুমার সরকার, এসআই(নিরস্ত্র)/মনির-উজ-জামান, এএসআই(নিরস্ত্র)/মাসুদ আলম ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে লাখাই থানার মামলা নং-০৮, তারিখ-১৫ ডিসেম্বর, ২০২৫খ্রিঃ, ধারা-15(3)/25D The Special Powers Act, 1974 এর এজাহারনামীয় আসামী ১ নং লাখাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত ছানু মিয়ার ছেলে মোঃ শাহেদ মিয়া (৬০) (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ লাখাই ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক)কে লাখাইয়ের বটতলা বাজার হইতে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে লাখাই থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল হক গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদরে বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।
© Deshchitro 2024