|
Date: 2025-12-23 19:17:54 |
যশোর-নড়াইল মহাসড়কের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজার সংলগ্ন দক্ষিণ শ্রীরামপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় হালিমা খাতুন (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত হালিমা খাতুন বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হালিমা খাতুন সকাল সাড়ে নয়টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে প্রয়োজনীয় কাজে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় যশোর থেকে নড়াইল অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়।মর্মান্তিক এই দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে।বাঘারপাড়া থানার পুলিশ জানায়, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
© Deshchitro 2024