|
Date: 2025-12-23 19:49:00 |
বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধ বালু পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলার ডোমকান্দি এলাকায় বাঙালি নদী সংলগ্ন পয়েন্টে এই অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয় করার অভিযোগে বাবুল মিয়া নামে এক অবৈধ বালু ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হয়।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া উপজেলার চর ডোমকান্দি এলাকার বাসিন্দা।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
© Deshchitro 2024