|
Date: 2025-12-24 09:03:51 |
লালপুর (নাটোর) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে অব্যবহিতভাবে পদত্যাগ করেছেন নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
নির্বাচন কমিশনের আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করতেই তিনি এসব পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২২ ডিসেম্বর) ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা, ক্যাপিটাল ল কলেজের গভর্নিং বডির সভাপতি, গ্রীন ডেল্টা লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর স্বাধীন পরিচালক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ না রেখে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যেই তিনি আগেভাগে এসব দায়িত্ব থেকে অব্যাহতি নেন।
উল্লেখ্য, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল দীর্ঘদিন ধরে আইন পেশা ও বিভিন্ন সামাজিক ও পেশাগত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।
© Deshchitro 2024