|
Date: 2025-12-27 09:42:17 |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দলীয় মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হুদার পক্ষে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনীয় প্রচার প্রচারণায়, মাঠ চুষে বেড়াচ্ছে জাতীয়তাবাদী বিএনপির সমর্থিত কর্মীরা।
তারেই আলোকে বুধবার রাতে, দলীয় মনোনীত প্রার্থী কামরুল হুদার দিকনির্দেশনা চৌদ্দগ্রাম উপজেলা,
উজিরপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড নির্বাচনী কেন্দ্রে কার্যক্রম গতিশীল গড়ার লক্ষ্যে, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনকে আহবায়ক করে, প্রায় ৪০ থেকে ৫০ জনকে অন্তভূক্ত করে আংশিক কমিটি অনুমোদন দিয়ে থাকে উপজেলা নেতৃবৃন্দ।
এই সময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সহ সভাপতি মাস্টার আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান আলমগীর , উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ খোরশেদ আলম। উজিরপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল।
আয়োজিত অনুষ্ঠানে বক্তারা জামায়াত ইসলামীকে উদ্দেশ্যে করে, বক্তব্যে উল্লেখ করে বলেন। বর্তমানে জামায়াতে ইসলামী, আর অতীতের জামায়াতে ইসলামী অনেক ব্যাবধান, তা আপনারা ইতিমধ্যে তাদের কার্যকলাপ দেখেছেন , তাঁরা ইসলামের কথা বলে সাধারণ মানুষকে দোখা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাঁরা বর্তমানে গুমের বিতর সপ্ন দেখে তাঁরা দেশের প্রধানমন্ত্রী হবে । তার জন্য ইতিমধ্যে তাঁরা ক্ষমতা পাওয়ার আশায় বেহেশতের সাটিফিকেট বিক্রি করে যাচ্ছে। বাড়িত বাড়িতে গিয়ে মা বোনদের বোকা বানিয়ে বেহেশতের সাটিফিকেট বিক্রি করে যাচ্ছে । এই হলো জামায়াতে ইসলামীর ভন্ডামী করার আসল রুপ। তাই সকলে সতর্ক থাকতে হবে এই সব ধোঁকাবাজি কোনো লোক যেনো বাড়িতে ডুকতে না পারে । এইসব ধোঁকাবাজি লোক যেই খানে দেখবেন সঙ্গে সঙ্গে প্রশাসনের কাছে তুলে দেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ করেন বক্তারা। এবংকি এই চৌদ্দগ্রামে এই সর্বপ্রথম জাতীয়তাবাদী বিএনপির দলীয় মনোনীত প্রার্থী সকলের আস্থাভাজন ব্যাক্তি ও আজ ১৭টি বছর আওয়ামী ফ্যাসীস সরকারের সাথে লড়াই সংগ্রাম করে , এই চৌদ্দগ্রামকে বিএনপির বৃহত্তম ঘাঁটি হিসেবে রূপান্তরিত করতে সক্ষম হয়েছে প্রিয় নেতা কামরুল হুদা কামরুল ভাই। তাই আমরা সকলে ঐক্যমত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করার লক্ষ্যে কাজ করতে হবে ।
আয়োজিত অনুষ্ঠানে উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মোতালেব হোসেন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, উজিরপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক নুর মোহাম্মদ, সাবেক ইউপি সদস্য মোঃ রুবেল মেম্বার ও উজিরপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ বাবলু মিয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মিয়া ও সার্বিক সহযোগিতা ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ।
© Deshchitro 2024