মোঃ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী) আসন হতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত  সংসদ সদস্য প্রার্থী অধ্যাপিকা রেহেনা জিলানী, চাটখিল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  মিজানুর রহমানের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

২৭ ডিসেম্বর (শনিবার) দুপুরে চাটখিল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় অধ্যাপিকা রেহানা জিলানীর সাথে ছিলেন, জেএসডি নেতা অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়াসহ  জেএসডির নেতাকর্মীরা।

অধ্যাপিকা রেহেনা জিলানী এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024