|
Date: 2025-12-27 20:13:44 |
এক দিন ব্যাপী বিশাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
অদ্য ২৭-১২-২০২৫ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় নওগাঁ নিয়ামতপুর উপজেলা রাজাপুর উওরপাড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ১ দিনব্যাপী বিশাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফুটবল টুর্নামেন্ট ৮টি দলে খেলা অংশগ্রহণ করেন।হাড্ডা হাড্ডি লড়াই শেষে ফাইনালে K-F-C বনাম ইয়াছিন একাদশ মাঠে বাঘে সিংহ লড়াই শেষে ইয়াছিন একাদশকে পরাজিত করে K-F-Cবিজয়ী লাভ করেন এবং ফাইনালে ১ম বিজয়ী কে নয় হাজার ২য় বিজয়ী কে সাত হাজার অর্থ প্রদান করা হয়। উক্ত ফুটবল টুর্নামেন্ট সভাপতিত্ব করেন জনাব মোতালেব হোসেন বিশিষ্ট গাড়ি ব্যবসায়ী। সহ-সভাপতি জনাব মাইনুল ইসলাম বিশিষ্ট গাড়ি ব্যবসায়ী। সাধারণ সম্পাদক জনাব বদের আলী মুন্না ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিলন রেজা সাধারণ সম্পাদক জিয়া সাইবার ফোর্স, নিয়ামতপুর উপজেলা শাখা এবং সভাপতি,৭নং শ্রীমন্তপুর ইউপি স্বেচ্ছাসেবক দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সুজন ইসলাম, জুয়েল সোনার, জনাব সোহেল। জনাব গোলাম মোর্শেদ সহকারী কোষাধক্ষ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ামতপুর। উপজেলা শাখা সার্বিক পরিচালনায় আলমগীর, রনি, তারেক,মাহফুজ,আদিল প্রমুখ।
© Deshchitro 2024