সাংবাদিক ঐক্য ফেডারেশন, টাঙ্গাইল-এর উদ্যোগে অভিষেক অনুষ্ঠান ও বনভোজনের আয়োজন করা  হয়েছে। 

শনিবার (২৮ ডিসেম্বর ) দিনব্যাপী টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মধুপুর ন্যাশনাল পার্কের শালবনে অবস্থিতচুনিয়া কটেজে আয়োজন করা হয়।


অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন  সাংবাদিক ইউনিয়ন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি  দৈনিকদিনকাল পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি শামসাদুল আক্তার শামীম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ মো. জাফর  ইকবাল । 


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  সাংবাদিক ইউনিয়ন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি  মহাব্বত হোসেন,টাঙ্গাইল প্রিন্ট মিডিয়াএসোসিয়েশনের সভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার জোবায়েদ মল্লিক বুলবুল , সাধারণ সম্পাদক  দৈনিক কালবেলা আবু জোবায়ের উজ্জ্বলটেলিভিশন রিপোর্টার্স  ইউনিটি টাঙ্গাইল নর্থ এর সভাপতি এশিয়ান টেলিভিশন ও দৈনিক সংবাদ পত্রিকার মধুপুর প্রতিনিধি হাবিবুররহমান , সাধারণ সম্পাদক মোহনা টেলিভিশন   দৈনিক প্রতিদিনের সংবাদের গোলাম মোস্তফা ভুয়াপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরটিভি ও দৈনিক মানবজমিন পত্রিকার ভুয়াপুর প্রতিনিধিমোকামাল হোসেন। 

এ সময় বক্তারা বলেনপেশাদার সাংবাদিকতার মান উন্নয়নপারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি , সুষ্ঠুধারায় সাংবাদিকতা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বনভোজন  অভিষেক  অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনসাংবাদিক ইউনিয়ন টেলিভিশন রিপোর্টার্স  টাঙ্গাইল নর্থ এর সদস্য বৃন্দ  অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরাএমন আয়োজন নিয়মিত করার দাবি জানান এবং সাংবাদিক ঐক্য  ফেডারেশনের কার্যক্রম আরওগতিশীল করার  প্রত্যাশা ব্যক্ত করেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হাবিবুর রহমান। 


আনন্দঘন পরিবেশে পরিচিতি পর্ব, ফুলেল শুভেচ্ছা , অতিথিদের উত্তরীয় প্রদান, আলোচনা সভা মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

এ অনুষ্ঠানে আদিবাসী নৃত্য  শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। তাদের গীতি নৃত্য  আগতদেরকে উচ্ছ্বাসিত করে তোলে।


জেলা প্রতিনিধি নাজিবুল বাশার ও

লিয়াকত হোসেন জনী 

ধনবাড়ি - মধুপুর ,টাঙ্গাইল 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024