লঙ্কানদের বিপক্ষে আর্চার দুই সংস্করণের কোনো সিরিজেই খেলতে পারবেন না। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের দিন মুম্বাইয়ে ‘সি’ গ্রুপ থেকে নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে ইংল্যান্ড। আর্চার তার আগে ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরের ইংল্যান্ড দল
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, লুক উড এবং ব্রাইডন কার্স (শুধুমাত্র শ্রীলঙ্কা সফরের জন্য)।
শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জাক ক্রাউলি, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট ও লুক উড।