মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

  আজ ৩০ ডিসেম্বর সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। চিকিৎসাকর্মীরা জানান তিনি সকাল ৬টায় মৃত্যুবরণ করেন।  এই খবরটি রাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়লে লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম গভীর শোক  প্রকাশ করেছেন।

 তিনি  বলেন,  “আজ বাংলাদেশ একটি বড় রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘযাত্রা করেন এবং অসংখ্য অনুসারীর হৃদয়ে জায়গা করে নেন। তার মৃত্যুতে আমরা লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে  গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি।” তিনি পাশাপাশি সাংবাদিক সমাজের পক্ষ থেকে জাতীয় ঐক্য ও শান্তির জন্য সকলের প্রতি আহ্বান জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024