|
Date: 2026-01-01 17:44:24 |
লাখাই থানা ডেভিলহান্ট অপারেশন ফেস-২ এবং নিয়মিত মামলা সহ গ্রেফতার-০৫।
লাখাই থানা পুলিশের ডেভিলহান্ট অভিযানে ফেস-২ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং নিয়মিত মামলাসহ গ্রেফতার ০৫।
লাখাই থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক এর নেতৃত্বে বুধবার (৩১ ডিসেম্বর)২০২৫ লাখাই থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব কৃষ্ণ চন্দ্র মিত্র সঙ্গীয় এসআই(নিরস্ত্র)/মোঃ আখতারুজ্জামান এসআই(নিরস্ত্র)/প্রণয় কুমার সরকার, এসআই(নিরস্ত্র)/মানিক সাহা, এসআই(নিরস্ত্র)/ময়নাল খাঁন, এসআই (নিরস্ত্র) মুন্না মিয়া, এসআই(নিরস্ত্র)/মোঃ নুরুল ইসলাম মোল্লা এসআই(নিরস্ত্র)/মনির-উজ-জামান, এএসআই (নিরস্ত্র)/মাসুদ আলম ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে লাখাই থানার মামলা নং-০৮, তারিখ-১৫ ডিসেম্বর, ২০২৫খ্রিঃ, ধারা-১৫(৩)/২৫ডি, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর তদন্তে প্রাপ্ত আসামী ১। কার্যক্রম নিষিদ্ধ লাখাই উপজেলা যুবলীগ এর যুগ্ম আহবায়ক,লাখাইয়ের সিংহগ্রামের হাবিবুর রহমান আজনু পুত্র আনিছুজ্জামান বাপ্পি (৩৫) বুল্লা বাজার হইতে,
২।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ বামৈ ইউনিয়ন এর ০১নং ওয়ার্ডের সেক্রেটারি, লাখাইয়ের নোয়াগাও মৃত ক্ষুদিরাম দাস এর পুত্র বিষ্ণ রঞ্জন দাস (৫০ নোয়াগাঁও হইতে এবং৩।কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ০১নং লাখাই ইউনিয়নের ০২নং ওয়ার্ডের সভাপতি), লাখাইয়ের সন্তোষপুরের মৃত ফজলুর রহমান এর পুত্র মনিরুজ্জামান মনির (৪৬)কে সন্তোষপুর এলাকা হতে এবং লাখাই থানার নিয়মিত মামলা নং-০১, তারিখ-০১ জানুয়ারি, ২০২৬খ্রিঃ, ধারা: ৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী লাখাইয়ের স্বজনগ্রাম গাংপাড়হাটির মৃত ইমান আলীর দুই পুত্র ১। সাজিদ মিয়া (৪৫), ২। কাউছার মিয়া (৩৫), বৃহস্পতিবার(১লা জানুয়ারি) ২০২৬ইংরেজি স্বজনগ্রামগাংপাড়হাটির আসামীদ্বয়ের বসত বাড়ী হইতে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে লাখাই থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল হক গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে বৃহস্পতিবার(০১লা জানুয়ারি) ২০২৬ ইংরেজি হবিগঞ্জ জেলা সদরে বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।
© Deshchitro 2024