|
Date: 2026-01-04 14:09:37 |
কুষ্টিয়া জেলার মোট চারটি সংসদীয় আসনে মোট ৬ জন স্বতন্ত্র ও দলীয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।
কুষ্টিয়া-০১ (দৌলতপুর) আসনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা এবং জেএসডির গিয়াস উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে হাবলু মোল্লার মনোনয়নপত্র বাতিল হয়েছে।
কুষ্টিয়া-০২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হকের মনোনয়নপত্র-ও বাতিল হয়েছে
কুষ্টিয়া-০৩ আসনে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে।
অন্যদিকে কুষ্টিয়া-০৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির খাইরুল ইসলাম -এ ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
রিটার্নিং কর্মকর্তারা জানান- "খাইরুল ইসলাম সরকারি চাকরিজীবী ছিলেন। বিধি অনুযায়ী চাকরি থেকে অব্যহতির নথিপত্র না থাকায় তার মনোনয়ন অবৈধ ঘোষিত হয়েছে। এদিকে শেখ সাদী ও আনসার প্রামানিকের মনোনয়নপত্রে ভুল তথ্য থাকায় তা বাতিল করা হয়"।
কুষ্টিয়ার কোন আসনে বড় দল কর্তৃক মনোনীত কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে নুরুজ্জামান হাবলু মোল্লা ও আনসার প্রামাণিক প্রার্থীতা ফিরে পেতে আপিল করার ঘোষণা দিয়েছেন।
© Deshchitro 2024