|
Date: 2026-01-04 18:22:25 |
লাখাইয়ের জুনায়েদ হত্যার মূল আসামি ওবায়েদ মিয়া র্যাব-৯ এর সহযোগীতায় গ্রেফতার।
লাখাই উপজেলায় পারিবারিক কলহের জেরে ধরে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই জুনায়েদ (২৪) মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত ছোট ভাই মো. ওবায়েদ মিয়া (২০)-কে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার (৩ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বামৈ পশ্চিমগ্রাম এলাকায় বসবাসকারী আবুল খায়েরের ছোট ছেলে।
উল্লেখ্য গত শুক্রবার বাদ জুমআ বামৈ পশ্চিম গ্রামের আবুল খায়ের ও তার বড় ছেলে জুনায়েদ মিয়ার সাথে পিতাপুত্র পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে আবুল খায়েরের ছোট ছেলে ওবায়েদ উল্লাহ (১৮) তার বড় ভাই জুনায়েদ মিয়া (২৪) কে ইট দিয়ে জুনায়েদ এর মাথায় আঘাত করলে জুনায়েদ ওই আঘাতে মাটিতে পড়ে যায়। এ ঘটনায় জুনায়েদ কে প্রথমে শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে হবিগঞ্জ জেলা সদরে প্রেরনের নির্দেশ দেন। পড়ে আহত জুনায়েদ কে ঢাকা নিয়ে যাওয়ার পথে নরসিংদী এলাকায় পৌঁছলে আহত জুনায়েদ মৃত্যুবরণ করলে নিহত জুনায়েদ কে হবিগঞ্জ সদর মডেল থানায় শুক্রবার রাতে নিয়ে আসে এবং হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ নিহত জুনায়েদ এর সুরতহাল তৈরি হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল হক বলেন, র্যাব-৯শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এর সহায়তায় ওবাইদুলকে গ্রেফতার করা হয়েছে,রবিবার (০৪ জানুয়ারি) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এবং জুনাইদ মিয়া হত্যা কান্ডের ঘটনার বিষয়ে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
© Deshchitro 2024