|
Date: 2026-01-06 07:44:30 |
যশোরে পারিবারিক বিবাদের জেরে রেহেনা (৩০) নামে এক গৃহবধূর অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৫ জানুয়ারি) রাতে সদর উপজেলার রূপদিয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহত রেহেনা সদর উপজেলার রামনগর ইউনিয়নের কামালপুর গ্রামের ইব্রাহিমের স্ত্রী। ইব্রাহিম-রেহেনা দম্পতি রূপদিয়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতের দিকে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে রেহেনার সাথে তার স্বামী ইব্রাহিমের কথা কাটাকাটি হয়।
এই ঘটনার পর অভিমান করে রেহেনা নিজের ঘরে ঢুকে দরজা আটকে দেন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে ইব্রাহিম দরজা ভেঙে ভেতরে ঢুকে রেহেনাকে জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে, রোগীকে যখন হাসপাতালে আনা হয়, ততক্ষণে তার মৃত্যু হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া ও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে।
© Deshchitro 2024