ভোলার মনপুরায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে আরিশা আক্তার মিশ্রু (পিতা মাওলানা নাজিম উদ্দিন) নামে দেড় বছরের এক শিশুর। আজ (বুধবার) ৭ জানুয়ারি ২নং হাজির হাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোনারচর গ্রামে এই ঘটনা ঘটে।

আনুমানিক দুপুর ১১টার দিকে পাশের বাসার একটি পুকুরে অসাবধানতাবশত পড়ে যায়। কিছুক্ষণ পর পানিতে ডুবে ভেসে উঠলে ঘটনাস্থল থেকে একজন তাকে উদ্ধার করেন। এরপর দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024