মাদারীপুরের শিবচরে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মাগরিব নামাজের পর শিবচর উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল বাসার সিদ্দিকির নিজ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আবুল বাসার সিদ্দিকি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাবা নাদিরা আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, সাবেক সাধারণ সম্পাদক জহের গোমস্তাসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, তাঁতী দল, কৃষক দল এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024