- গোয়াইনঘাট (সিলেট) থেকে তানজিল হোসেন: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯ নং ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন বলেছেন, বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী একজন দক্ষ ও উন্নয়নমুখী মানুষ। এ জন্য আমাদের পুনরায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে।
- তিনি বলেন, আমাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত নাজুক। এই দুর্গত এলাকার উন্নয়নের জন্য বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা জরুরি।
- তিনি শুক্রবার সন্ধ্যায় ডৌবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও জাতীয় নির্বাচন সংক্রান্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
- লোকমান বলেন, সাবেক এমপি সাইফুর রহমান সাহেবের আমলে যে উন্নয়ন হয়েছিল এবং সেলিম সাহেবের সময়ে যে কাজ হয়েছে শুধুমাত্র সেই উন্নয়ন যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও মেরামত করা হলে আজ আমাদের এই করুণ অবস্থা হতো না।
- ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদের যৌথ সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্বাস উদ্দিন, বিএনপির নেতা শিব্বির আহমদ, লেঙ্গুড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান ও ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ জাকির হোসাইন উপস্থিত ছিলেন।
- এছাড়া অন্যান্যদের মধ্যে ১ নং ওয়ার্ড সহ-সভাপতি মাহমুদ আলী, সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন, ২ নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, ৩ নং ওয়ার্ড সভাপতি নুরুলদীন, ৪ নং ওয়ার্ড সভাপতি কাওসার মেম্বার, সাধারণ সম্পাদক কামাল আহমদ, ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বেলাল আহমদ, ৬ নং ওয়ার্ড সভাপতি আফতাব উদ্দিন, ৭ নং ওয়ার্ড সভাপতি জিয়াউর রহমান, ৮ নং ওয়ার্ড সভাপতি মনতাজ আলী, সাধারণ সম্পাদক কালা মিয়, ৯ নং ওয়ার্ড সভাপতি আজমত উল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল মনাফ, সেচ্ছাসেবক দলের নেতা লিমন ও নাসির, কৃষক দলের সভাপতি তাজ উদ্দিন, জাসাস সভাপতি কলিম উল্লাহ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন | সম্পাদক : ওয়াহিদুজ্জামান
© Deshchitro 2024