আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) শুনানি শেষে  মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

গত ২ জানুয়ারি হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। বাতিলের কারণ হিসেবে জানানো হয়, আদালত অবমাননার মামলার তথ্য হলফনামায় গোপন করার অভিযোগ সহ  আগের কিছু আইনি প্রক্রিয়ার জটিলতা উল্লেখ করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024