|
Date: 2026-01-10 20:00:21 |
চাঁদপুরের কচুয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। ১০ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার কাদলা গ্রামে ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আবু নাছের মিয়াজীর সার্বিক ব্যবস্থাপনায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর ১ (কচুয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল মিলন।
উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য মিনহাজুল কবিরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান মজুমদার, আব্দুর রাজ্জাক তপাদার, মাষ্টার হুমায়ুন কবির সহ দলীয় নেতাকর্মীরা । অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মোঃ মাহদী হাসান মিয়াজী।
© Deshchitro 2024