শুভরউদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ ২০২৬


মৌলভীবাজারে সদ্যপ্রতিষ্ঠিত 'মৌলভীবাজার ইসলামিক স্কুল' এর শুভ উদ্বোধন উপলক্ষে শনিবার (১০জানুয়ারি) সকাল ১১টায় শহরের পূর্ব গীর্জা পাড়াস্থ স্কুল প্রাঙ্গণে সুধী সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল হালিম, মৌলভীবাজার ইসলামি একাডেমির অধ্যক্ষ এম শামছুজ্জামান চৌধুরী, শায়খুল হাদিস মাওলানা ফখরুল ইসলাম নোমান, মৌলভীবাজার জজ কোর্টের এডভোকেট আখলাকুল আম্বিয়া প্রমুখ।

স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াসিন এর সভাপতিত্বে সমাবেশে প্রতিষ্ঠানের বিস্তারিত পরিকল্পনা প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেন্টার ফর মৌলভীবাজার এডুকেশন এন্ড রিসার্চ (CMER) এর জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মুর্শেদ আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষকসহ অভিভাবক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024