|
Date: 2026-01-11 19:32:26 |
সাংবাদিক সুশীল চন্দ্র দাসের পিতার প্রয়াণ, বিভিন্ন মহলের শোক।
লাখাই প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক সুশীল চন্দ্র দাসের পিতা সুরেন্দ্র চন্দ্র দাস পরলোক গমন করেছেন।
রবিবার (১১জানুয়ারী) লাখাই মহা শ্মশানে আনুষ্ঠানিকতা শেষে দাহ সম্পন্ন করে সমাহিত করা হয়।
পারিবারিক সূত্রে জানাযায়,শনিবারে জ্বরে আক্রান্ত হলে হবিগনজ ২৫০শয্যা হাসপাতাল ভর্তি করান এবং রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৩ পুত্র সন্তান,১কন্ন্যা, নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে, লাখাই প্রেসক্লাব সভাপতি এডঃ আলী নোয়াজ,সহ-সভাপতি আসীষ দাস গুপ্ত,সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ,বাংলাদেশ প্রেসক্লাব লাখাই উপজেলা শাখার সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন,সাংগঠনিক সম্পাদক এম ইয়াকুব হাসান অন্তর,লাখাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হাজী মহসিন সাদেক,সাংবাদিক জাতীয় সংস্থা লাখাই উপজেলা শাখার আহবায়ক পারভেজ হাসান, যুগ্ন আহবায়ক এস এম জুবায়ের আহমেদ, সুজন সু-শাসনের জন্য নাগরিক এর সভাপতি বাহার উদ্দিন, লাখাই সাহিত্য পরিষদের সভাপতি শাহিনুর রহমান মোল্লা শাহিন,এ ছাড়া সাংবাদিক নোমান মোল্লা,সাংবাদিক সুমন আহমেদ বিজয়,সাংবাদিক আব্দুল মতিন,সাংবাদিক কামরুল হাসান সুজন,প্রমুখ।
© Deshchitro 2024