|
Date: 2026-01-12 18:23:17 |
মাদারীপুরের শিবচর উপজেলায় টাস্কফোর্সের অভিযানে ৭০ বোতল ফেনসিডিল ও এক বোতল মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাচিকাটা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি আকাশ পাল (৩৫)। তিনি উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাচিকাটা গ্রামের সমীর পালের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামির বিরুদ্ধে শিবচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। এ সময় টাস্কফোর্স অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদারীপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা সহযোগিতা করেন
© Deshchitro 2024