|
Date: 2026-01-12 23:49:59 |
ছড়াকার সুকুমার বড়ুয়ার ছড়া অনন্য
বৈচিত্রময় জীবন হলো ধন্য।
তিনি ছিলেন ছন্দের জাদুকর
ভাষায় নিপুন গতি ছড়ার বাতিঘর।
ছোট বড় সবাই তাকে চিনেন
কবি-লেখকরা তাঁকে ছড়া সম্রাট মানেন।
জমিয়ে তুলেন কবিতার আসর
স্বীয় কর্মে তৃপ্ত হলেন বারেবার
ছড়ায় তার তাল ছন্দ মধুর
সুখ দুঃখ চিন্তা প্রখর।
সুকুমার বড়ুয়া চির উন্নত শীর
ছড়ায় তিনি সাহসী বীর।
ছোটরা খুশি পড়ে মজার বই
এমন আনন্দ খঁজে পাব কই।
© Deshchitro 2024