দেশের জন্য যারা 

দিয়ে যায় প্রাণ, 

মরণ হয়না তাদের 

মাটিতে লেগে থাকে 

শহিদ বীরের ঘ্রাণ। 

ইতিহাসে লেখা থাকে 

তাদের বীরগাথা, 

সত্যের জন্য তারা 

বিলিয়ে দেয় জীবন 

উঁচিয়ে রেখে মাথা। 

টাকার লোভে পড়ে 

হয়না তারা বিক্রি, 

বিদ্রোহী তারা সাহসী 

অন্যায়ের বিরুদ্ধে সদা 

হয়ে উঠে অগ্নি। 




নামঃ ইমরান খান রাজ 

প্রাক্তন শিক্ষার্থী, বি.বি.এস, পদ্মা সরকারি কলেজ, দোহার - ঢাকা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024